সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

মব ভায়োলেন্স বন্ধের দাবিতে গাইবান্ধায় সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি:

ছাত্র-জনতার ফ্যাসিস্ট বিরোধী গণআন্দোলনের সাথে এদেশের সকল প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একাত্ম হয়ে আন্দোলন করেছিল বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্বীপান্তর ২৪’-এর নেতৃবৃন্দ। সারাদেশে মব ভায়োলেন্স বন্ধের দাবিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জান মার্কেটের সামনে এক সংহতি সমাবেশে তারা এ মন্তব্য করেন।

বক্তারা বলেন, একটি ফ্যাসিস্ট মুক্ত দেশের প্রত্যাশা নিয়ে এদেশের ছাত্র-জনতা অভ্যুত্থান সংগঠিত করেছিল। কিন্তু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা চালাচ্ছে।

দ্বীপান্তর ২৪ এর সংগঠক মনিরুজ্জামান সবুজের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, দ্বীপান্তর ২৪ এর সদস্য কলি রানী বর্মন, জয়নুল, সংস্কৃতিসহ অন্যরা।

বক্তারা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদসহ দেশের বিভিন্ন জায়গায় নির্মমভাবে পিটিয়ে মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে বক্তারা সারাদেশে মব ভায়োলেন্স বন্ধ এবং অবিলম্বে তিন পার্বত্য জেলায় সংঘাত-সংঘর্ষ বন্ধ করে উস্কানিদাতাদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL