সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ছবি: মেঘনা টিভি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি লিমনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ছবি: মেঘনা টেলিভিশন

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। গ্রেপ্তারকৃত লিমন শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিমনের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

তিনি শহরের শ্রাবণ হত্যা মামলার পলাতক আসামি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মো. আ. গাফফারের (বিপিএম) নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন জানান, তার ব্যবহৃত অস্ত্র রয়েছে। পরে তার দেখানো পথে শহরের দক্ষিণ সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. আ. গাফ্ফার (বিপিএম) বলেন, লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী।
তার বিরুদ্ধে নরসিংদীসহ আশপাশের থানায় দুটি হত্যা, দুটি ডাকাতি, দুটি চুরি ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন, শনিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হয়।
আদালত রিমান্ড আবেদন-পরবর্তী শুনানি ধার্য করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL