সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আওয়ামী দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি— খায়রুল কবির খোকন

ছবি: মেঘনা টেলিভিশন

নরসিংদী প্রতিনিধি : এরশাদের জাতীয় পার্টি, একটি কুলাঙ্গার জাতীয় পার্টি“ বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশে আওয়ামীলীগের দুঃশাসনের ১৬ বছরের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি। তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়েছে।

তিনি বুধবার (০৬ নভেম্বর) বিকালে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, বিশ্বের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে জয়ের ইতিহাস নাই। শেখ হাসিনা প্রশাসনকে ব্যবহার করে, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে সেটা করেছিল। ভারত থেকে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নিল। ২০১৪ এবং ১৮ সালে তারা নির্বাচনে গিয়েছিল এবং আমাদেরকে দুই মাস আগে জেলে নিয়েছিল।

ছবি: মেঘনা টেলিভিশন

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন বলেন, জনগণ ভোট দেয়ার জন্য বসে আছে কিন্তু সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না।জনগণ চায় অনতিবিলম্বে একটি রোডম্যাপ করে, সংস্কার শেষ করে নির্বাচনের দিনতারিখ করা হউক। যদি সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করা হয় জনগণ কিন্তু রাস্তায় নেমে আসবে।

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুবদল নেতা ভিপি ইলিয়াছ, আব্দুর রউফ ফকির রনি, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দেলোয়ার, পিনু, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহিদ সরকার, যুবদলের সাধারণ সম্পাদক রুবেল, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম সরকার, কবির হাজী, সাংবাদিক মাসুদ রানা বাবুল, অহিদুজ্জামান, হানিফ সরকার,নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রিফাত,হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL