সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গ্রাম আদালতে বাড়ছে মানুষের আস্থা

ছবি: মেঘনা টেলিভিশন

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ এক বছরে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ৪০০টি ঘটনা নিস্পত্তি করা হয়েছে। প্রতিষ্ঠিত এ গ্রাম আদালত ইউপি সদস্যদের নিয়ে জুরি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হয়।

ছবি: মেঘনা টেলিভিশন

আর এতেই জনগনের আস্থায় পরিণত হচ্ছে ইউনিয়ন পরিষদের গ্রাম আদাললতটি। সেবা পেয়ে ও সমাধান পেয়ে জনগনও হচ্ছে খুশি। বাড়ছে আস্থা। নওগাঁর আত্রাই উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত ধীরে ধীরে সবার আস্থার প্রতীক হয়ে উঠছে।

স্থানীয় বিচার প্রার্থীরা বলেন, আমরা দরিদ্র মানুষ। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে আমরা থুশি।মামলা- মোর্কদ্দমাসহ বিভিন্ন চক্কর ও অর্থ অপচয় থেকে মুক্তি পেয়েছি। নিজের গ্রামেই বিচার হয় বাড়তি কোনো টাকা পয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না।

ইউনিয়ন চেয়ারম্যান মোঃখবিরুল ইসলাম বলেন, প্রথম প্রথম গ্রাম আদালতের বিচার নিয়ে ইউনিয়ন বাসির মধ্যে কিছুটা দ্বিধা-দ্বন্ধ কাজ করত।

পরে ন্যায় বিচার পেয়ে মানুষের সন্দেহ কাটে। যার ফলশ্রুতিতে গত এক বছরে পারিবারিক কলহ জমি সংক্রান্ত বিরোধ, মারামারি সংক্রান্ত ৪০০টি ঘটনার নিস্পত্তি হয়েছে এ গ্রাম আদালতে। তিনি বলেন, অধিকাংশ বিচারে আমার থাকার সুয়োগ হয়েছে।গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ বিচার চেয়ে সুষ্ঠ ও ন্যায়বিচার পেয়েছেন। যেটা আমাদের কাছে খুব শাস্তি দায়ক। কারণ নিজের ইউনিয়ন পরিষদে বিচার হয়।

বাড়তি কোনো টাকা পয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না।গ্রামের মানুষ বিচার চেয়ে ন্যায়বিচার পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL