শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

আত্রাই থানা বিএনপি,র সভাপতি রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাখিদার নিবাচিত

ছবি: মেঘনা টেলিভিশন

একেএম কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর আত্রাই উপজেলা বিএনপি.র দ্বি-বার্ষিকী সন্মেলন দীঘ ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ নভেম্বর) উপজেলার আহসানগন্জ আহসান উল্যাহ মেমোরিয়াল মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।

সন্মেলনে ভোটে এস এম রেজাউল ইসলাম রেজু সভাপতি এবং তসলিম উদ্দিন শাখিদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবুবক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর নির্বাচিত হয়েছেন।

ছবি: মেঘনা টেলিভিশন

দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক পদে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে উপজেলার ৮টা ইউনিয়নের মোট ৫৬৫ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

ছবি: মেঘনা টেলিভিশন

নির্বাচনে সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এর মধ্যে সভাপতি পদে এসএম রেজাউল ইসলাম রেজু আনারস প্রতীকে ৪৮৭ ভোট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাখিদার মোরগ প্রতীকে২৯৪ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুবক্কর সিদ্দিক মই প্রতীকে ৩৩০ ভোট ও একই পদে কামরুল হাসান সাগর গোলাপ ফুল প্রতীকে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে বিকাল ৪টায় আত্রাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে সন্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

ছবি: মেঘনা টেলিভিশন

সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল, কর্ণেল (অবঃ) আব্দুল লতিফ খান। উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক নাজমূল হক সনি, জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক জাহিদুল ইসলাম ধলু, শহিদুল ইসলাম টুকু, আমিনূল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিকুল আযম রানা, রাণী নগর উপজেলা বিএনপি’র নব- নির্বাচিত সভাপতি এছাহক আলী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দ্বি-বার্ষিক সন্মেলনে উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ঃ-একেএম কামাল উদ্দিন টগর।
ক্যামেরায়ঃ- মোঃ আসিফ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL