রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি আবুল কাসেম মেঘনা টিভি

নরসিংদী(শিবপুর) প্রতিনিধি আবুল কাসেম:

“মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই শ্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে নরসিংদীর শিবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার ঐতিহ্যবাহী পুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ছবি মেঘনা টিভি

টুর্নামেন্টে অংশগ্রহণ করে পুটিয়া বাজার ব্যবসায়ী সমিতি বনাম এসএসসি ২০০০ ব্যাচ (মিলেনিয়াম) দল। টানটান উত্তেজনার এই প্রীতি ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়ী হয়ে শিরোপা অর্জন করে এসএসসি ২০০০ ব্যাচ (মিলেনিয়াম) দল।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ছবি আবুল কাসেম, মেঘনা টিভি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিম আবু বকর, সোহাগ ভূঁইয়া, কাউসার আলম, মসিউর রহমান জাবেদ, লিওন, ফয়সাল বাদশা, বায়েজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শক।

ছবি আবুল কাসেম মেঘনা টিভি

টুর্নামেন্টের আয়োজকরা জানান, বর্তমান তরুণ সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করা এবং তাদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা।

ছবি আবুল কাসেম মেঘনা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL