শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে একটি দলের জন্য: আসিফ নজরুল

মেঘনা ডেস্ক: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, একটি দলের ব্যর্থতার জন্য একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকারের সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।

তিনি বলেন, ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক দলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।আসিফ নজরুল বলেন, আমরা সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি। তারা মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন।

আমরা মনে করি, যে প্রত্যয়, ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা, তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য।

মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের প্রত্যয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL