বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে? নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত স্কুলছাত্রী ধর্ষণে যাবজ্জীবন, জামিন পেয়েই হুমকি বিএনপি নেতার নতুন নেতৃত্বে পথচলা শুরু: রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

একেএম কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধ কর গ্রাম বাংলার লাঠি খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসব মুখর আনন্দ।

বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়   এ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার প্রাচীন খেলা। কালের ক্রমে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীন এ ঐতিহ্য বাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে  দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমন টাই মনে  করেন দর্শনার্থীরা।

বুধবার বিকাল থেকে পায়ে হেটে আবার কেউবা ভ্যান নিয়ে কিম্বা মোটর সাইকেলে মাড়িয়া গ্রামের মাঠে আসতে শুরু করেন। পশ্চিম দিগন্তে হেলে পড়তেই শুরু হয় খেলা। ঢাক ঢোল আর কাসার ঘন্টার শব্দে চার পাশে উৎসব মুখর পরিবেশ। সমাজ থেকে অন্যায়  অপরাধ দুর করতে আর হারানো ঐতিহ্য  ধরে রাখতেই এই আয়োজন বলে জানান।

এই অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারী ও আয়োজক স্থানীয় একটি স্বেচ্ছা সেবী সংগঠন পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এস এম হাসান (সেন্টু) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে খেলাটি উপভোগ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার।

বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই , নওগাঁ সভাপতি   সাংবাদিক এ কেএম কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও জামায়েত ইসলাম বাংবাদেশ আত্রাই উপজেলা শাখার আমির সাংবাদিক খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল সহ স্থানীয় গন্যমান্য ক্রিয়ামোদি প্রেমিক গণ। বুধবার দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা  লাঠি  খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের চারটি লাঠিয়াল দল অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL