শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

তেরখাদায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

সাগর কুমার বাড়ই(খুলনা),তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার এস আই মনিরুল ইসলাম ও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার চরকূশলা মধ্যপাড়া সিরাজ মেম্বারের মোড় এলাকা থেকে ১০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ বাবর আলী শেখ (৩২) কে গ্রেফতার করেন।

বাবর আলী শেখ রূপসা উপজেলার চাঁদপুর মধ্য পাড়া এলাকার মৃত আব্দুল হামিদ শেখের পুত্র। এ ব্যাপারে তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১০(ক) ধারায় মামলা হয়েছে। যার নং-৯/১৩৭, তারিখ-২০/১২/২০২৪ইং।

এছাড়া এর আগে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস আই মল্লিক আঃ হালিম ও অন্যান্য অফিসার ফোর্স নিয়ে শেখপুরা মধ্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ বিপ্র বিশ্বাস নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

বিপ্র বিশ্বাস তেরখাদা উপজেলার বিরি আজগড়া এলাকার অনিল বিশ্বাসের পুত্র। এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। এছাড়া ওই দিন জি আর মামলার ২জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান , মাদক ও জুয়া বন্ধে কার্যক্রম চলমান রয়েছে। তেরখাদার প্রত্যন্ত এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL