শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টা সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ঈদগাহ মাঠে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও গরীব,অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশীদ,পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বাবর তালুকদার,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবঃ মোঃ হাবিবুর রহমান সহ পরিষদের অনন্য সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ,বলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ নানাবিধ সামাজিক কার্যক্রম করে থাকে ,অসহায় শীতার্ত এতিম শিশুদের মাঝে শীতবস্র বিতরণ একটি মহৎ উদ্যোগ, সমাজের সকলের এই ধরনের কাজে এগিয়ে আসা উচিত, তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সকলকে আরো সামাজিক কাজ করার জন্য অনুরোধ করেন, এবং সকলকেধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL