সোমবার, ১১ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

পিরোজপুরে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। শনিবার বিকেলে পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিন পশ্চিম মাছিমুপর সংলগ্ন রশিদিয়া কুবা জামে মসজিদ মাঠে তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ছবি: মেঘনা টেলিভিশন

এ সময় উপস্থিত ছিলেন, রশিদিয়া কুবা জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা তাতী দলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম শেখ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ আহাম্মদ রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নওশাদ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, নতুন বছরে মানুষের সেবায় নিয়োজিত থেকে তারেক রহমানের স্বপ্ন পূরনের সারথী হতে চাই। এ বছরে সাধারণ মানুষের জন্য, এদেশের খেটে খাওয়া মানুষের জন্য নিজেকে উৎসর্গ  করতে চাই। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনায় সকলের কাছে দোয়া চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL