শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

উত্তরখানে দেশীয় মদসহ গ্রেপ্তার ৭ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):

রাজধানীর ঊত্তরখানে দেশীয় মদসহ গ্রেপ্তার হওয়া সাতজন কারাগারে রয়েছেন। তারা হলেন, আবুল হোসেন কাজল (৫০), আফজাল হোসেন (৫০), খোকন মিয়া (৩৫), মো. শিপন (৩৬), নাছির উদ্দিন (৫৫), আরজু মিয়া (৫০) ও মোসা মিয়া (২৫)।

ডিএমপি’র উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাঁচকুড়া রাতুটি এলাকার মোশারফের বাড়ির পূর্ব পাশের খালি জায়গা থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১১ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাঁচকুড়ার রাতুটি এলাকার আবুল হোসেন কাজল, করিমেরবাগের আফজাল, ভাতুরিয়ার খোকন মিয়া, আরজু মিয়া, চামুরখানের নাছির ও আমাইয়ার মোসা মিয়া। 

ওসি জিয়াউর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে আজ (শনিবার) আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL