বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসীবাদের বিদায় হয়েছে। এর মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ এবং অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
রাজধানীর উত্তরখান হযরত শাহ্ কবির (রহ.) মাজার প্রাঙ্গণে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরখান পূর্ব থানা অংশের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যের তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও উত্তরখান পূর্ব থানা এলাকার আমীর মো: ইসরাইল হোসেন।
এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মাননা স্মারক, শীতবস্ত্র ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।