শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি

ক্ষুধা-দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত নেতার

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসীবাদের বিদায় হয়েছে। এর মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ এবং অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

রাজধানীর উত্তরখান হযরত শাহ্ কবির (রহ.) মাজার প্রাঙ্গণে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরখান পূর্ব  থানা অংশের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যের তিনি এ আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন।

এতে সভাপতিত্ব করেন ঢাকা  মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও উত্তরখান পূর্ব থানা এলাকার আমীর মো: ইসরাইল হোসেন।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মাননা স্মারক, শীতবস্ত্র ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL