শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

পিরোজপুরে মিঠু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সবুজ সেনা যুব সংঘ আয়োজিত মিঠু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ শে ফেব্রুয়ারী) রাতে স্থানীয় পুরাতন তেল পাম্ম সংলগ্ন বালির মাঠে উক্ত ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গর্ণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহি প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা।

মিঠু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ হাবিবুর রহমান, মো শাওন, মোঃ বায়জিদ হাসান সোহান, মোঃ তানজিম। ১২ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফকির ব্রাদার্স ও মধ্য মাছিমপুর যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়, খেলায় মধ্যে মাছিমপুর যুব সংঘ ২২ রানে ফকির ব্রাদার্স কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলকে নগদ ১৫ হাজার প্রাইস মানি ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL