রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

পিরোজপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলার ১২৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিটি স্কুলে ছাত্রদের মাঝে ফুটবল বিতরণ করে ছাত্রসমাজকে মাদক ও মোবাইল আসক্তি (অনলাইন জুয়া) থেকে দূরে রাখার নিমিত্তে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় করা হয়।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং শহীদ আবু সাঈদের আদর্শ ধারণ ও লালন করার জন্য উদ্ধুদ্ধ করেন। পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তুলতে ছাত্র-শিক্ষকদের সহায়তা কামনা করেন।

পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে ছাত্রসমাজকে অগ্রগণ্য ভূমিকা পালনের নির্দেশনা দেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।

সভা শেষে পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। পিরোজপুরের ১৪৯৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জেলা পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL