মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

নাজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও মামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন এর বিরুদ্ধে গত ৩ মার্চ-২০২৫ কয়েকটি প্রিন্ট ও অনলাইন মিডিয়ায়
সংবাদ প্রচার ও মামলা দায়ের করার প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ বৃহস্পতিবার) বিকাল ৩ টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সাধারণ জনগন।

গত ৩ মার্চ ও এর পরবর্তী সময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ” ব্রিজের স্লাব ভেঙ্গে রড চুরি করে নিয়ে গেছে বিএনপি নেতা ” শিরোনামে নিউজ করায় এবং পরবর্তীতে মামলা হওয়ায় এর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনগন। নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারে আয়োজিত মানববন্ধনে এলাকার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য ও ঢাকাস্থ্য জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি হিরুয়ার রহমান মোল্লা, মাটিভাংগা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন, মাটিভাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম, মাটিভাংগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, যুবদল নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও যুবদল নেতা শামীম হোসেন।
এসময় বক্তারা বলেন সরদার শাফায়েত হোসেন শাহীন দীর্ঘ ৩৫ বছর যাবত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী কিছু কুচক্রী মহল তার জনপ্রিয়তাকে বিলীন করার জন্য মিথ্যা অপপ্রচার তৈরি করছেন। সরদার শাফায়েত হোসেন শাহিন বিভিন্ন সময়ে তার নিজ এলাকায় জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট মেরামত ও নিজের অর্থায়নে কাঠের ব্রিজ তৈরি করে দিয়েছেন।সুতরাং তারমত একজন নিবেদিত প্রান রাজনীতিবীদ এর বিরুদ্ধে ব্রিজের রড চুরির অপবাদ দেয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্র কৃত দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান এবং পাশাপাশি সরদার শাফায়েত হোসেন শাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL