গণসংযোগকালে মঈন খান বলেন, “জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় মাঠে আছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।এ সময় পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক সাধারণ মানুষও মঈন খানের পাশে এসে তার বক্তব্য শোনেন এবং তাদের আশাবাদ ব্যক্ত করেন।