রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের ফিরিয়ে দিল যৌথ বাহিনী।। ৭ বাসের বিরুদ্ধে মামলা।

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেতে ঈদুল আযহার ফিরতি যাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার টাকা উঠিয়ে দিয়েছে যৌথ বাহিনী। এসময় ৭টি বাসের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।

ময়মনসিংহ – ঢাকা মহাসড়কের খিলক্ষেত এলাকায় শুক্রবার (১৩ জুন) বিকেলে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় ও সাতটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেয় পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা। এতে ডিএমপি’র খিলক্ষেত থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সহযোগীতা করে।

অভিযান শেষে রাতে পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫০টির অধিক দূরপাল্লার বাসের যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিকাংশ বাস হতে বিপুল পরিমানে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত প্রদান করা হয়। এছাড়াও পুলিশ কর্তৃক ৭টি বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL