শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

পিরোজপুরে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি নির্মল,সম্পাদক মুনান

পিরোজপুর প্রতিনিধি:
‎পিরোজপুরে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মল চন্দ্র পাইক এবং সাধারণত সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ আহম্মেদ মুনান। শুক্রবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

‎জেলা আইনজীবী সহকারী সমিতির বাকি নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সোহাগ উজ্জামান ও বিজন চন্দ্র ঘরামী, সাংগঠনিক সম্পাদক পদে বরুন কুমার শীল, সাধারণ সদস্য পদে রেজভি আহম্মদ জাকির, সফিকুল ইসলাম জুয়েল, বকতিয়ার হোসেন সবুজ, বশির হাওলাদার, মোস্তফা লিটু, আব্দুল্লাহ মাতুব্বর।

‎নির্বাচনে মোট ২২৮ জন ভোটার ছিলেন এর মধ্যে ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এহছানুল কবির বাদল।

‎নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এহসানুল কবির বাদল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন প্রার্থীর কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL