শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর পলাশে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: এগিয়ে বাংলাদেশ, গোলগড়ে নেপাল

খলিলুর রহমান রানা।।
কে জিতবে শিরোপা? বাংলাদেশ নাকি নেপাল? মীমাংসা হওয়ার দিন আজ। আক্ষরিক অর্থেই ১২ ম্যাচের এই টুর্নামেন্টের শেষ ম্যাচটি হয়ে যাচ্ছে ‘অঘোষিত ফাইনাল’! ডাবল লেগের এই আসরের আজ শেষদিন! ইতিমধ্যে শিরোপা লড়াই থেকে অনেক দূরে চলে গেছে ভূটান ও শ্রীলঙ্কা! এখন পর্যন্ত এই দু’টি দেশ প্রতিপক্ষকে গোল উপহার দেয়ার মহড়া দিয়েছে, অন্যদিকে আসরের সেরা ম্যাচটি হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে, শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৩-২ ব্যবধানে হারায় নেপালকে।

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শত্রু হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, ইতিমধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনার আউটার মাঠে হয়ে গেছে ৬টি ম্যাচ! তবে মাঠ পরিস্থিতির উন্নতি হওয়ায় শেষ দিনের ম্যাচগুলো হবে কিংস অ্যারেনায়।

পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৫, আর নেপালের ১২! তবে বাংলাদেশ গোল করেছে ২৪টি, আর হজম করেছে ৪টি! অন্যদিকে নেপাল গোল করেছে ৩০টি, আর তাদের জালে বল ঢুকেছে ৪টি! গোলগড়ে (+৬) ভাল যায়গায় নেপাল, তাদের জয় দরকার; পক্ষান্তরে ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে বাইলজ বলছে গোলগড়ের আগে ‘হেড টু হেড’ বিবেচনায় নেয়া হবে। সেখানে সমতা থাকলে ‘টাইব্রেকারে’র কথা বলা হয়েছে। তবে সেটি গোলগড় সমান হলে কিনা সেটি পরিস্কার নয়!

বাংলাদেশ কোচ পিটার বাটলার গত তিন ম্যাচে তাঁর সেরা একাদশ মাঠে নামাননি! আজ নিশ্চিত সেরা একাদশই মাঠে নামাবেন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে স্ট্রাইকার সাগরিকা মাঠে নামবেন আজ। প্রথম ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি। আসরের সর্বোচ্চ ১০ গোল করেছেন নেপালী স্ট্রাইকার পূর্ণিমা রায়, ৭টি গোল আছে মিনা দেউবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL