শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭শে জুলাই ২০২৫ ইং) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ ঐ নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। দুই ভাই – লোটন ও শোভনের বোন জ্যোতি বর্তমানে হোসেন মার্কেট এলাকায় বাস করতেন এবং একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন।
রিপোর্টটি লেখা পর্যন্ত সোমবার (২৮ জুলাই) বেলা ১২.৩০টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ নারীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ঐ নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঐ নারীকে উদ্ধারের চেষ্টা চালায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলম বলেন, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ঐ নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। আমরা অভিযান অব্যাহত রেখেছি।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL