শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

নরসিংদীর রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের

নরসিংদী থেকে এস আলম:
নরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মোবারক হোসেন (২৩) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোবারক চর মরজাল গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে মাদক সেবন নিয়ে মোবারক হোসেনের সঙ্গে একই এলাকার কাউসার (২৮) ও মোস্তফা (৩০)-এর কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কাউসার তার কাছে থাকা ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোবারক।স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পরিবার।রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ নিহতের সত্যতা নিশ্চিত করেন বলেন, “ঢাকায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL