তেরখাদা প্রতিনিধি ,খুলনা:
কেন্দ্রিয় বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ বলেছেন , সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি নতুন সমাজ ব্যবস্থাকে স্বপ্ন দেখতে হবে।
আগামীতে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে। তিনি বলেন, আমরা সাধারণ মানুষের পাশে দাড়িয়ে সেবা প্রদান করবো এবং সকল প্রকার অত্যাচার অনাচার থেকে বিরত থাকবো। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের দলের নেতা কর্মীরা যাতে কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, দল যেনো ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে।
তিনি বলেন, রাজনীতি করে পকেট ভারী করার দিন শেষ।
এখন সাধারণ মানুষ আর তা গ্রহণ করবে না। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে এবং উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যা যা করা দরকার তাই করতে হবে। শরীফ শাহ কামাল তাজ আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। শরীফ শাহ কামাল তাজ ২ আগস্ট বিকেল ৫টার দিকে খুলনার তেরখাদা উপজেলার স্থানীয় টিএনটি চত্ত্বরে নেতাকর্মী সমর্থক ও এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ঢালী গোলাম ফারুক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শরীফ নাঈমুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মল্লিক আমিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ লাবু ইসলাম, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর রহমান, বিএনপি নেতা মোঃ জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুল ইসলাম, রিনা সিকদার, আল আমিন অপু, মহিদুল ইসলাম, রাজু চৌধুরী, মোঃ মেজবা, মোঃ ইলিয়াছ শেখ, টুলু মোল্যা, আল আমিন, মোঃ শহর আলী আসগর, মোঃ গোলাম রসুল। সভায় বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।