শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

শিবপুর, নরসিংদী: সম্পত্তি বিরোধের জেরে জয়নাল আবেদিনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি

ছবি:মেঘনা টিভি

মাসুদ রানা বাবুল।।
​শিবপুর, নরসিংদী – সম্পত্তি দখল ও হয়রানির অভিযোগে উপজেলার বাড়ৈগাঁও গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল আবেদিন চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই ঘটনায় তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুবিচার চেয়েছেন।অভিযোগপত্রে জয়নাল আবেদিন জানান, বিবাদী মোঃ আসাদ বকুল, লেঃ বাছেদ মোল্লা, মোঃ ইউনুছ এবং মোঃ মিলন তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে। বিবাদীরা তার বাজারের দোকানপাটে ভাঙচুর করে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে এবং তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে।​জয়নাল আবেদিন আরও জানান, এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশের আয়োজন করা হলেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে তিনি নরসিংদী জেলা জর্জ কোর্টে মামলা করতে বাধ্য হন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।​অভিযোগ অনুযায়ী, আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীরা সম্প্রতি তার সম্পত্তির ওপর জোরপূর্বক প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এতে জয়নাল আবেদিন বাধা দিলে বিবাদীরা তাকে মারধর করতে আসে এবং পুনরায় প্রাণনাশের হুমকি দেয়।জয়নাল আবেদিন উল্লেখ করেন, এর আগেও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেছিলেন এবং গণশুনানিতে তার পক্ষে রায় দেওয়া হয়েছিল। কিন্তু বিবাদীরা সেই রায় অমান্য করে তাদের অন্যায় ও অত্যাচার চালিয়ে যাচ্ছে।বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে জয়নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL