শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

নবীগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা

ছবি:মেঘনা টিভি

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে একটি ব্রিজের নিচ থেকে জাবেদ মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত জাবেদ মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. আতিক মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবেদের মোবাইলে একটি অজানা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করার পর তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ঘটনাস্থলে গিয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, এসআই রিপনসহ পুলিশ সদস্যরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে কিছু চিহ্ন রয়েছে, যা তদন্তে সহায়ক হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL