শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

দাউ দাউ করে জ্বলছে আগুন, বিমানবন্দরে লাখো উৎসুক জনতার ভীড়

নুরুল আমিন হাসান,স্টাফ রিপোর্টার ঢাকা।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানী কার্গো ভিলেজে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। এদিকে আগুন দেখতে লাখো উৎসুক জনতা ভীড় জমিয়েছেন।

ছবি:মেঘনা টিভি

বিমানবন্দরের ৮ নং গেট সংলগ্ন আমদানী কার্গো ভিলেজ হাউজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিমানবন্দরের চারপাশে লাখো উৎসুক জনতা ভীড় জমিয়েছেন। তারা জানান, হটাৎ করেই কার্গো ভিলেজ থেকে ধোয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের ফুলকি বিমানবন্দরের আগুনে ভাসতে দেখতেই আশেপাশে দলে দলে লোকজন জড়ো হতে শুরু করে।সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে থেকে বহুতল ভবন পর্যন্ত হাজার হাজার মানুষ ভীড় করে আগুন দেখছেন। এছাড়াও সিভিল এভিয়েশন গেট, বিমানবন্দর গোলচত্তরসহ চারপাশ থেকে আরো হাজার হাজার মানুষ ভীড় করে রয়েছেন।

কার্গো ভিলেজে কর্তব্যরত কাস্টমস সরকার তারেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কাজ করে শেষ করে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার ১০ মিনিট পরেই কার্গো ভিলেজে আগুন লেগে যায়।’এদিকে বিমানবন্দরের সিএন্ডএফ এর কর্মকর্তা কর্মচারীরা বলেন, ‘কার্গোর সকল কাপড় চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছুই শেষ হয়ে গেছে। আগামী দুই তিন মাস হয়তো আমরা কোন কাজই করতে পারবো না।’

এদিকে আগুনকে কেন্দ্র করে অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL