শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

ছবি:মেঘনা টিভি

বিল্লাল হুসাইন।।

যশোরের ঝিকরগাছার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের একটি সরকারি ইটের হিয়ারিংয়ের রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গিয়েছে।  প্রশাসনের নিকট লিখিত অভিযোগ জানালেও মেলেনি কোনো প্রতিকার।গত ৩০ শে জুলাই গ্রামবাসী গণস্বাক্ষরকৃত আবেদনে জানান, বাউসা গ্রামের উত্তর পাড়া জামে মসজিদ হতে সোহরাবের বাড়ি পর্যন্ত আনুমানিক এক কিলোমিটার সরকারি ইটের সোলিং রাস্তা আছে। বর্তমান কিছু অসাধু ও স্বার্থপর মহল তাদের গায়ের জোরে রাস্তার ইট তুলে কেউ বসত ঘর আবার কেউ সীমানা প্রাচীর নির্মাণ করেছে। ফলে এলাকার মানুষের যাতায়াত ও কৃষি ফসল পরিবহনে বিঘ্ন ঘটছে। গ্ৰামের লোকজন বাধা দিলেও কোন বাধা তোয়াক্কা না করে তারা তাদের মতো করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে গ্রামের লোকজন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি গণস্বাক্ষরকৃত অভিযোগ দায়ের করেন। যাতে ১২২ নম্বর খতিয়ানের ৬০ ,৬১, ৩৭৯, ৩৮০ ও ৩৮২ নম্বর দাগের জমি দখল হয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়। অভিযোগ প্রদানের পর প্রায় ৩মাস অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনের নিশ্চুপ ভূমিকায় জনসাধারণের মনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এই বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি এর নিকট প্রেরণ করা হয়েছে। তিনি প্রতিবেদন দাখিল করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারোয়ার বলেন, অভিযোগ হাতে পেয়ে সেখানে স্থানীয় ভুমি অফিসের নায়েব কে পাঠিয়েছিলাম। তিনি কাজ বন্ধ করে দিয়ে এসেছিলেন। আগামী সপ্তাহের মধ্যে ওই রাস্তা মেপে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL