বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ,গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত চরমধুয়া গাজীপুরে গৃহ বধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও ধারণ।থানায় মামলা। গ্রেফতার ৩ টঙ্গীতে ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন শ্রীবরদী পৌরসভার অনিয়ম-দূর্নীতির শীর্ষে আওয়ামীলীগের দোসর তারেক হাসান নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ১ আহত ১০ শ্রীবরদীতে ঘোষ ছাড়া সেবা মিলছে না সাব রেজিস্ট্রী অফিসে রায়পুরায় দিনদুপুরে ২ ভাইকে কুপিয়ে হত্যা পিরোজপুরে রূপালী ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন পিরোজপুরে তাহসিন শিক্ষা পরিবারের আয়োজনে সবক প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ,গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত

খলিলুর রহমান রানা।।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসি মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়া সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭),  সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলা চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দুটি পক্ষে মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে একাধিক সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ ৮ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং বাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটে।  এলাকার একটি পক্ষর নেতৃত্বে আছেন হানিফ মাস্টার, অন্যটির নেতৃত্ব আছেন এরশাদ মিয়া। ওই ঘটনার জেরে আজ বুধবার সকাল ৬টায় এরশাদ অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় হানিফ মাস্টারের অনুসারীরা প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষ চলাকালে  গুলিবিদ্ধ হয়ে  শিক্ষার্থী মুস্তাকিম  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আগুনে ৪টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতরা পুলিশী গ্রেপ্তার এড়াতে গোপনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL