বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কবিঘরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইউপি সদস্য আটক। রায়পুরা সড়ক ও জনপথ বিভাগের তিন প্রকৌশলীর ওপর হামলা কিশোরগঞ্জে নরসুন্দা নদী অবৈধভাবে ভরাট করে,ভবণ নির্মাণের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার মামলা তুলে নেওয়ার জন্য ফতুল্লায় বাদীকে চাঁদার দাবীতে অপহরন করার চেষ্টা প্রথম ধাপে ২০৪ ইউপিতে নির্বাচন করবে সরকার খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা! রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন বিদ্যুৎ থেকে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব অটোরিকশা চালক ঈমান আলী

খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান

ছবি আলদা জি

আন্তর্জাতিক ডেস্ক।।

খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান
ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কয়েকজন নিহত হয়েছেন। তবে ইরান বলছে, তাদের সিনিয়র নেতারা ‘সুস্থ আছেন।’ইসরায়েলি কর্মকর্তাদের দাবি,ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর হামলায় নিহত হয়েছেন। তিনি ২০২৫ সালের জুনের যুদ্ধে আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর দায়িত্ব নেন।

এ ছাড়া ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য এখনো তেহরান বা ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও লক্ষ্যবস্তু করা হয়। ইরানের বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলি লারিজানি—সবাই ভালো আছেন।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে ‘বিস্তৃত’ হামলা চালিয়ে যাবে। এসব হামলা ইরানের নিরাপত্তা কাঠামো দুর্বল করার লক্ষ্যেই হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এতে অংশ নিচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
সূত্র: আল জাজিরা
এএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL