মেঘনা ডেস্ক:
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরব সফরে গেছেন তিনি।
শুক্রবার ( ২২ মে ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার সস্ত্রীক সৌদি আরব গমন করেছেন। সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন।
আইএসপিআর আরও জানায়, সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজ্জের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।