খলিলুর রহমান রানা:
রায়পুরা থানার আমীরগঞ্জ ইউনিয়নে অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন রায়পুরা সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

ছবি সংগৃহীত
সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং হলো পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও আস্থার ভিত্তিতে অপরাধ প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানের একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে কাজ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক বায়েজিদ বিন মনসুর তার বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে জনগণের সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের নিজ সন্তানদের প্রতি যত্নবান হওয়া এবং বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ছবি সংগৃহীত