শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় যুবদল নেতা রাসেল ও ছাত্রদল নেতা আমুর ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি” রায়পুরার চরাঞ্চল চাঁনপুর ও বাঁশগাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, ককটেল ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ প্রতিরোধের আহ্বান রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক

রায়পুরায় যুবদল নেতা রাসেল ও ছাত্রদল নেতা আমুর ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি”

ছবি মেঘনা টিভি

নূর আহমেদ চৌধুরী মানিক:

​আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক, রাজপথের নির্ভীক সহযোদ্ধা এবং অলিপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রাসেল ভূইয়া এবং রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের পরিকল্পিত ও ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন।

ছবি মেঘনা টিভি

বর্বরোচিত এই হামলায় গুরুতর আহত যুবদল নেতা রাসেল বর্তমানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং অপর নেতা আমির হোসেন আমু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজপথের এই সাহসী নেতাদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।দাবি ও হুশিয়ারি:

নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL