শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনঅফিসে অনুপস্থিত ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ ড. আবদুল মঈন খানের মন্ত্রী হওয়ার খবরে নরসিংদীতে আনন্দ-উচ্ছ্বাস আর্থিক গড়মিল নিয়ে মেগা ফিক্স কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও এমডির মুখোমুখি অবস্থান: সুষ্ঠু তদন্তের দাবি রায়পুরায় যুবদল নেতা রাসেল ও ছাত্রদল নেতা আমুর ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি” রায়পুরার চরাঞ্চল চাঁনপুর ও বাঁশগাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, ককটেল ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ প্রতিরোধের আহ্বান রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনঅফিসে অনুপস্থিত ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ

ছবি মেঘনা টিভি সংগৃহীত

মোঃ শরীফ মিয়া নিজস্ব প্রতিনিধি:

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে অফিসের নির্ধারিত সময়ের পর কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। গতকাল বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে এ তথ্য জানানো হয়।প্রতিমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL