রায়পুরা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালিতে অংশ নিতে নরসিংদীর রায়পুরা উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন চর মধুুযা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।

ছবি মেঘনা টিভি
এবারের এই আনন্দ র্যালিতে চর মধুুযা ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে তিনটি নৌকায় প্রায় কয়েক শত নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা এলাকার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি-র হাতকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।
নেতৃবৃন্দ আরও জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই জলপথের আনন্দ র্যালি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা জুগিয়েছে। এই ধরনের কর্মসূচি তাদের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। র্যালিতে চর মধুুযা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও এই ব্যতিক্রমী আয়োজন নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।