শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী ও টাঙ্গাইলের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নরসিংদী পৌর: শহরের রাস্তার বেহাল দশা: ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নরসিংদির পুরান পাড়া মহল্লায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিঃ জিয়া মঞ্চ সাদুল্লাহপুর উপজেলা শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ,সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক জিয়া কাশিমপুরের পর টোক ভূমি অফিসে লাখ টাকার ঘুষের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর এবং ভুয়া সাংবাদিকতার দাপটে আজ সাংবাদিকতা পেশাটি প্রশ্নবিদ্ধ। দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ২৮৯, নিখোঁজ ৮২৬ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি মেঘনা টিভি

বিল্লাল হুসাইন।। 

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাঁকুড়া জে-কাঠি দাখিল মাদ্রাসার মাঠে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯আগস্ট) বিকালে বাঁকুড়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের শুভ সুচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিসার উদ্দিন।

ছবি মেঘনা টিভি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, বাইতুল মাল সম্পাদক শেখ আব্দুল রকিম, উপজেলা নেতা হাফেজ রিজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল বাশার, বর্তমান আমির জামিরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, সাজু আহামেদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী খেলায় মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খেলায় ০১-০১ হয়ে পেনাল্টি হয়ে জেকাঠি পশ্চিম পাড়া বিজয়ী হয়ে রাঁজ হাস পুরুস্কার পেয়ে আনন্দ উল্ল‍্যাশ করতে করতে মাঠ ত‍্যাগ করেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL