বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার ঝিকরগাছার বাঁকড়ায় মাদক বহন কারী বাদশা নামের যুবক আটক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মানবজাতির করণীয় নরসিংদীতে ট্রাকচাপায় প্রবীণ দলিল লেখক তোফাজ্জল হোসেনের মর্মান্তিক মৃত্যু নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ রায়পুরায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এলজিইডির ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে সোকজ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

ফাইল ছবি মেঘনা টিভি

নিজস্ব প্রতিনিধি:

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আনা হবে।
বুধবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আগামীকাল বাংলাদেশে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ (বিজি ৩৪০) ফ্লাইটে তাদের লাশ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

মারা যাওয়া ৯ জনের পরিচয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তারা হলেন– নওগাঁর মো. ফরিদ, মো. রুবেল প্রামানিক, মো. সোহেল রানা, মো. কলিমউদ্দিন, মো. মোহন আলী, মো. সুমন আলী, আব্দুল জলিল সরদার, নাটোরের রবিউল ইসলাম, রাজশাহীর মো. শ্যামল উদ্দিন মাঝি।লাশগুলো তাদের পরিবারের স্বজনদের কাছে বিমানবন্দরের কার্গো গেটে হস্তান্তর করা হবে।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL