মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ রায়পুরায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এলজিইডির ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে সোকজ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা বিদ্যুৎ ও জ্বালানি সংকট: বর্তমান পরিস্থিতি, প্রভাব ১৬ সন্তানের ১৩ মেয়েই উচ্চশিক্ষিত, ৮ বোন এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতীয় স্বার্থ নিশ্চিত করেই ভারতে যাবেন প্রধানমন্ত্রী স্ত্রীর সঙ্গে অভিমান, ৪ বছরের শিশুকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে বাবার ঝাঁপ নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনঅফিসে অনুপস্থিত ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ ড. আবদুল মঈন খানের মন্ত্রী হওয়ার খবরে নরসিংদীতে আনন্দ-উচ্ছ্বাস আর্থিক গড়মিল নিয়ে মেগা ফিক্স কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও এমডির মুখোমুখি অবস্থান: সুষ্ঠু তদন্তের দাবি

রায়পুরায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এলজিইডির ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে সোকজ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

নূর আহমেদ চৌধুরী মানিক নিজস্ব প্রতিনিধি:

​নরসিংদীর রায়পুরা উপজেলা এলজিইডি অফিসের ইলেকট্রিশিয়ান মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।অভিযুক্ত কর্মচারী মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সচেতন মহলের দৃষ্টিগোচর হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।এ বিষয়ে রায়পুরা উপজেলা প্রকৌশলী মো. শাহাদত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মেঘনা টিভিকে জানান, বিষয়টি আমার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। ইতোমধ্যে তাকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ (সোকজ) প্রদান করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL