বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার ঝিকরগাছার বাঁকড়ায় মাদক বহন কারী বাদশা নামের যুবক আটক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মানবজাতির করণীয় নরসিংদীতে ট্রাকচাপায় প্রবীণ দলিল লেখক তোফাজ্জল হোসেনের মর্মান্তিক মৃত্যু নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ রায়পুরায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এলজিইডির ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে সোকজ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

ছবি সংগৃহীত মেঘনা টিভি

নূর আহমেদ চৌধুরী মানিক নিজস্ব প্রতিনিধি:

দেশে সারের সংকট নেই বরং পর্যাপ্ত মজুদ আছে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ছবি সংগৃহীত মেঘনা টিভি

ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। এ ছাড়া প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে কোনো ঘাটতি না হয়। দেশে মোট ১৩ লাখের বেশি (১৩.৬৫৬) মেট্রিক টন সার গুদাম মজুদ আছে। ২০২৫-২৬ অর্থবছরের এ সময় সারের মজুদ ছিল ১৩ লাখ মেট্রিক টন।দেশের কোনো কোনো জায়গায় সার বিতরণে অনিয়মের খবর পত্রিকায় আসার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটি তারা খেয়াল করেছেন এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।সার বিতরুণে কিছুটা অনিয়ম আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের সমস্যা—এগুলো হচ্ছে। কোনো কোনো ডিলার তার বরাদ্দের সার উত্তোলন করছেন না। এ ধরনের ঘটনার কারণে কোনো জায়গায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে সরকার আশা করছে, এটা বেশি দূর এগোবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL