বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার ঝিকরগাছার বাঁকড়ায় মাদক বহন কারী বাদশা নামের যুবক আটক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মানবজাতির করণীয় নরসিংদীতে ট্রাকচাপায় প্রবীণ দলিল লেখক তোফাজ্জল হোসেনের মর্মান্তিক মৃত্যু নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ রায়পুরায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এলজিইডির ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে সোকজ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

খলিলুর রহমান রানা নরসিংদী থেকে:

নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই সমন্বিত অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ছবি সংগৃহীত

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি আমেরিকান তৈরি পিস্তল, ১টি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬ শত ৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল এবং ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনী ও একটি কাভার্ড ভ্যান।
পুলিশ সুপার জানান, র‍্যাব, এপিবিএন ও আরআরএফ-এর যৌথ সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তাহজুড়ে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে চাঞ্চল্যকর যুবক হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ক্লুলেস রহস্য উদ্ঘাটন করা হয়। ওই ঘটনায় নিহত যুবকের পিতা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া শিবপুরের দক্ষিণ কারারচরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।অভিযানকালে পুলিশ জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজা৷ ৮৬৬টি যানবাহন তল্লাশি করে। এসময় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা দায়ের, ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সপ্তাহব্যাপী এই অভিযানে পুলিশ মোট ৩০৫টি আদালতের ওয়ারেন্ট নিষ্পত্তি ও ৮৮টি নতুন মামলা দায়ের করেছে।জেলাকে অপরাধ মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিত করা হবে বলে জানান নরসিংদীর পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL