শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়ি কান্দি ৮ নং ওয়ার্ডে ‘হাবিব ডাক্তার’কে ঘিরে জনকল্যাণ ও বিজয়ের প্রত্যাশা নরসিংদীর রায়পুরায় চাচা-চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩ ১৪ প্রাণ ঝরল সড়কে কারও গন্তব্য ছিল বাড়ি, কারও জীবিকার তাগিদ-সব হিসাব পাল্টে গেল মুহূর্তেই নরসিংদীর রায়পুরায় পূজামণ্ডপে যুবদল নেতা মানিক চৌধুরী: দিলেন অনুদান, জানালেন শারদীয় শুভেচ্ছা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ ০২ জন সন্ত্রাসী গ্রেফতার পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক রায়পুরায় পুলিশি থাবা: ৭০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ বিপিএম পদকপ্রাপ্ত নরসিংদীর পুলিশ সুপারকে ঘিরে ফেসবুকে অপপ্রচার: নেপথ্যে স্বার্থান্বেষী মহল।

নরসিংদীর রায়পুরায় চাচা-চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

ছবি: নিহত শাহিন মিয়া, মেঘনা টিভি

খলিলুর রহমান রানা, মেঘনা টিভি:

নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধ ও বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

​বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন নিহতের চাচা মোবারক হোসেন ও তার ছেলে রাব্বি (১৭)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাখা কিছু ইট সরিয়ে নেওয়া বা নেওয়াকে কেন্দ্র করে আওলাদ হোসেনের সাথে প্রতিবেশী চাচা মোবারক হোসেনের পরিবারের বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র নিয়ে শাহিন মিয়ার ওপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।

রায়পুর থানাদার পদ্মা কর্মকর্তা মজিবুর রহমান জানান,খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এই হত্যার সাথে জড়িত, তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL