সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় পুলিশি থাবা: ৭০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ বিপিএম পদকপ্রাপ্ত নরসিংদীর পুলিশ সুপারকে ঘিরে ফেসবুকে অপপ্রচার: নেপথ্যে স্বার্থান্বেষী মহল। ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক চরমধুয়া ইউপি নির্বাচন: জসীম উদ্দীনের প্রার্থিতা ঘোষণা, তৃণমূল ও সাধারণ মানুষের পূর্ণ সমর্থন। রায়পুরায় শারদীয় দুর্গোৎসবে তারাণকা চৌধুরী বাড়ির উদ্যোগে বস্ত্র বিতরণ রায়পুরা শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইয়াছমীন বেগমের বিদায় সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান। সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু চলতি অর্থবছরে কার্ড ও ভাতা পাবেন ৪১ লাখ নারী

রায়পুরায় পুলিশি থাবা: ৭০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

ছবি মেঘনা টিভি

 খলিলুর রহমান রানা,মেঘনা টিভিঃ

গোপন খবরের উপর ভিত্তি করে মাঝরাতে তুখোড় অভিযান চালাল পুলিশ। ধাওয়া করে আটক করা হলো ৭০ কেজি গাঁজাভর্তি একটি মাইক্রোবাস, আর পেছনে হাতকড়া পড়ল এক চিহ্নিত মাদক কারবারির। জব্দকৃত এই বিপুল পরিমাণ গাঁজার আনুমানিক বাজারমূল্য অন্তত ১৪ লাখ টাকা। ​রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই শ্বাসরুদ্ধকর অভিযানের চাঞ্চল্যকর তথ্য জানান, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে রায়পুরার মরজাল সেতুর ওপর ওঁৎ পেতে ছিল পুলিশের একটি চৌকস টিম। গোপন সূত্রে বার্তা আসে গাঁজার একটি বড় চালান নিয়ে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে সেতু পার হচ্ছে। সংকেত পেতেই রায়পুরা পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলমের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম গাড়িটির পিছু নেয়।​অবশেষে উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজের সামনের পাকা সড়কে গাড়িটিকে কোণঠাসা করে ফেলে পুলিশ। চারপাশ ঘেরাও করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৭০ কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় মাদক কারবারি ইসমাইল মিয়াকে।

সেই সাথে মাদক চালানে ব্যবহৃত সাদা রঙের পুরোনো টয়োটা নোহা মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১১-৪২১৬) বাজেয়াপ্ত করা হয়। ​সংবাদ সম্মেলনে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চালানের পেছনের মূল হোতা ও সহযোগীদের জালে তুলতে জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL