রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক চরমধুয়া ইউপি নির্বাচন: জসীম উদ্দীনের প্রার্থিতা ঘোষণা, তৃণমূল ও সাধারণ মানুষের পূর্ণ সমর্থন। রায়পুরায় শারদীয় দুর্গোৎসবে তারাণকা চৌধুরী বাড়ির উদ্যোগে বস্ত্র বিতরণ রায়পুরা শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইয়াছমীন বেগমের বিদায় সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান। সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু চলতি অর্থবছরে কার্ড ও ভাতা পাবেন ৪১ লাখ নারী সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার নরসিংদীতে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ​জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর।

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে চাইলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। আবেদন ইস্যুর শেষ সময় ৩ নভেম্বর এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে চায় কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL