বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু চলতি অর্থবছরে কার্ড ও ভাতা পাবেন ৪১ লাখ নারী সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার নরসিংদীতে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ​জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ আব্দুলা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের পাহাড়: নিঃশ্বেষ হচ্ছে শত শিশুর ভবিষ্যৎ, তদন্তের আকুল আরতি নরসিংদীর বেলাবতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে যৌথ বাহিনীর অভিযান, জনশূন্য চরাঞ্চল মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, সহায়তার আশ্বাস

নরসিংদীতে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ​জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ

ছবিঃ মেঘনা টিভি,ফজলুল হক চৌধুরি খোকা

ফজলুল হক খোকা চৌধুরী, বিশেষ প্রতিনিধি (নরসিংদী):

নরসিংদী সদর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা, অপরাধপ্রবণতা প্রতিরোধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।​সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার। ​আলোচনা সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান।

এ ছাড়া জননিরাপত্তা জোরদার করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ​উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL