বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু চলতি অর্থবছরে কার্ড ও ভাতা পাবেন ৪১ লাখ নারী সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার নরসিংদীতে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ​জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ আব্দুলা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের পাহাড়: নিঃশ্বেষ হচ্ছে শত শিশুর ভবিষ্যৎ, তদন্তের আকুল আরতি নরসিংদীর বেলাবতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে যৌথ বাহিনীর অভিযান, জনশূন্য চরাঞ্চল মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, সহায়তার আশ্বাস

সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে ৬২ ফ্লাইট বন্ধ হয়েছে। সংগৃহীত ছবি

মেঘনা টিভি ডেস্কঃ
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে ৬২ ফ্লাইট বন্ধ হয়েছে। এতে ৬ হাজার ৬৭৪ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।   
তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে ৬২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ৯ হাজার ৬৭৪ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। 
সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইট, সালাম এয়ারের তিনটি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের নয়টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ৫টি ফ্লাইট ও ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন বাংলাদেশি অন্তত ৩০৯ জন। আহত বাংলাদেশিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL