সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর বেলাবতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে যৌথ বাহিনীর অভিযান, জনশূন্য চরাঞ্চল মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, সহায়তার আশ্বাস রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নরসিংদীর লোক ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবিঃ মেঘনা টিভি

মক্কা-মদিনায় হামলা হলে সৌদি আরবের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনে সৈন্য পাঠাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এনএসইউ ও বিজ আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু শ্রমবাজার নয়, সৌদি আরব বাংলাদেশ সম্পর্ক বহুমুখীকরণ এখন সময়ের দাবি। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে নেওয়া সম্ভব। হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে কোনো আপস হবে না। সৌদি আরব চাইলে সৈন্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের বাহিনী প্রস্তুত।’
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি।
দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক জ্বালানি, গ্রিন এনার্জি, নিরাপত্তা, ওষুধশিল্পসহ, নানা ক্ষেত্রে বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।তিনি আরও বলেন, ‘দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যাবে বলে আমরা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL