শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নরসিংদীর লোক ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বিনা খরচে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী অসুস্থতায় বিছানায় ধুঁকছেন সহাস্যমুখের সাংবাদিক এম এ সালাম রানা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট

রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন

ছবি: মেঘনা টিভি

খলিলুর রহমান রানা, নরসিংদী:

​নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই

মেলাপ্রাঙ্গণ দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন বয়সের মানুষ মেলায় ঘুরতে আসার পাশাপাশি নিজেদের পছন্দের পণ্যসামগ্রী কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে রায়পুরা পৌরসভা মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা।

​রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।মেলার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “কুটির শিল্প ও পণ্য মেলা স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের চমৎকার সুযোগ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

​তিনি আরও বলেন, “স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে মেলার বিকল্প নেই। এর মাধ্যমে ক্রেতারা দেশীয় পণ্য কেনার সুযোগ পাবেন এবং উদ্যোক্তারা তাঁদের পণ্যের পরিচিতি আরও বাড়াতে পারবেন।”

​মাসব্যাপী এ মেলায় কুটির শিল্পের বিভিন্ন পণ্যের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ও মানসম্মত সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সাধারণ মানুষের মধ্যে মেলাটি এরই মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজিবর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভুঁইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী প্রমুখ।

​এছাড়াও চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান সরকার, রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলনসহ স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মেলার আয়োজক মো. দুলাল মিয়া জানান, উদ্বোধনী দিনে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। মাসব্যাপী এ মেলার মাধ্যমে স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি পছন্দের কেনাকাটার দারুণ সুযোগ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই মাসব্যাপী মেলা রায়পুরার মানুষের বিনোদন ও কেনাকাটার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL