সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

খুনি হাসিনার ফাঁসি ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পিরোজপুর প্রতিনিধিঃ  স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি।

আজ বুধবার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার নেতৃত্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা তাতী দলের সভাপতি আলী শেখ, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক মোঃ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শেখ নওশাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলিফ আহমেদ রাজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজল, পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান বাবু প্রমুখ।

এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, খুনি হাসিনা গত ৫ আগষ্ট দেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে।

তারা দেশে বসে ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা যদি দেশ কোন ধরনের বিশৃংখলা সৃষ্টির করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার দাত ভাঙ্গা জবাব দেবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্র চেতনায় বিশ্বাসী মানুষের দল। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে এদেশে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারকে সকল ধরনের সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL