শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

খুলনা পাসপোর্ট অফিসের পরিচালকসহ ৪ জনকে দুদকে তলব

খুলনা প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদসহ চারজনকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক খুলনা কার্যালয়ে তলব করে চিঠি দেওয়া হয়।

পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ বিষয় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল ইসলাম সই করা পত্রে ৩০ অক্টোবর বেলা ১১টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মুন্সি শহিদুল আলম, অফিস সহকারী আফসানা আনসারী ও পরিচালকের গাড়িচালক শামীম আহমেদকে তলব করা হয়।

এছাড়া ৫ নভেম্বর বেলা ১১টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদকে অনুসন্ধানকারী কর্মকর্তা কাছে বক্তব্য প্রদানের জন্য উপস্থিত হতে বলা হয়েছে।

কমিশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল ইসলাম ২৪ অক্টোবরই দুর্নীতি দমন কমিশন ঢাকার নির্দেশে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে তদন্ত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর মহাপরিচালকের কাছে পৃথক একটি পত্র দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL