শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাধবদীর উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি: মেঘনা টেলিভিশন

সাইফুল ইসলাম নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাধবদী থানা শাখার উদ্যোগে কুরআন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল পর্যন্ত জামিয়া মাদানিয়া দারুল উলুম ভগীরথপুর মাদরাসায় উক্ত কুরআন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জামিয়া মাদানিয়া দারুল উলুম ভগীরথপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুক্তাদীন ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসের এমডি মোঃ জাকির হোসেন ভূইয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী দত্তপাড়া মাদরাসার মুহতামীম শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা জামালউদ্দিন মুঈনী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী দারুল উলুম হাফিজিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা রফিকুর রহমান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের মাধবদী শাখারউপদেষ্টা হাফেজ মাওলানা মকবুল হোসেন সহ সভাপতি মাওলানা ওমর ফারুক, মুফতি রাকিব হোসেন, সেক্রেটারী হাফেজ মাওলানা হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ ক্বারী আব্দুর রবপ্রমূখ।

উল্লেখ্য যে মাধবদী থানা এলাকা থেকে ৪০টি মাদ্রাসার ২০৯ জন প্রতিযোগী ৪টি গ্রুপে এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। তাদের মধ্য থেকে টি গ্রুপ থেকে ১ম থেকে ৭ম পর্যন্ত মোট ২৮ জন প্রতিযোগী থানা পর্যায়ে বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে অতিথিগণ নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট তোলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL